ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটি: আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটি: আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল ছবির ক্যাপশন: কামরুল ও মাহমুদুল
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেটের গোয়াইনঘাট উপজেলা শাখার ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে কামরুল ইসলামকে আহ্বায়ক, মইনুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাহমুদুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

গত ২৪ আগস্ট (সোমবার) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট নিজাম উদ্দিনের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ৪৫ সদস্যের এ কমিটিতে ২১ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ২৩ জনকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি ঘোষণা করা হয়েছে বলে জেলা নেতৃবৃন্দ জানিয়েছেন।

নবগঠিত কমিটির আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে গোয়াইনঘাট উপজেলায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি দলীয় সব কার্যক্রমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের ঈদুল ফি

১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের ঈদুল ফি