ঢাকা | বঙ্গাব্দ

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং ছবির ক্যাপশন: স্টেলিন তারিয়াং এর ছবি।
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট,(সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের সীমান্তসংলগ্ন সংগ্রামপুঞ্জি এলাকার বাসিন্দা ও সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং তার বিরুদ্ধে সম্প্রতি দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, সম্প্রতি যুগান্তর পত্রিকায় তাকে সীমান্ত এলাকায় চোরাচালানচক্র, সীমান্ত অপরাধ এবং জাফলং নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জড়িত বলে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও জানান, প্রকাশিত প্রতিবেদনে নিরোলা থমসন (জমিদারনী) কে তার মা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়। নিরোলা থমসন তার মা নন, তিনি সম্পর্কে তার ফুফু।

স্টেলিন তারিয়াং বলেন, “আমার বিরুদ্ধে প্রকাশিত সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবেই জড়িত নই। আমি এ ধরনের বিভ্রান্তিকর ও অপতথ্যভিত্তিক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

এদিকে স্থানীয় এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা জানান, স্টেলিন তারিয়াং একজন পরিচিত রাজনৈতিক ও সমাজসেবী ব্যক্তি। তাদের দাবি, তাকে কখনো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত দেখা যায়নি। বরং তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুর পৌর শহরের বিকল্প সেতু ভেঙ্গে দেওয়া হয়েছে

জগন্নাথপুর পৌর শহরের বিকল্প সেতু ভেঙ্গে দেওয়া হয়েছে