ঢাকা | বঙ্গাব্দ

জাফলং ব্রিজের নিচে মুমূর্ষ অবস্থায় যুবক উদ্ধার, অতপর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 6, 2026 ইং
জাফলং ব্রিজের নিচে মুমূর্ষ অবস্থায় যুবক উদ্ধার, অতপর মৃত্যু ছবির ক্যাপশন: নিহত ইয়াহিয়া
 নিজস্ব প্রতিবেদক :সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ব্রিজের নিচে মুমূর্ষ অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম ইয়াহিয়া (২৩)।  তিনি উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের নাইন্দা হাওর এলাকার বুরহান উদ্দিনের ছেলে।

এ বিষয়ে নিহতের চাচাতো ভাই আলী আহমদের সাথে কথা বলে জানা যায়, ইয়াহিয়া পেশায় একজন কৃষক। তিনি রাতে তরমুজ ক্ষেতে ছিলেন। শেহরীর পর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার ( ৬ মার্চ ) রাত অনুমান ৮টার দিকে জাফলং ব্রিজের নিচে অচেতন ও মুমূর্ষ অবস্থায় ইয়াহিয়াকে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। তিনি ইয়াহিয়াকে চিনতে পেরে তার পরিবারকে খবর দেন। পরিবার খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার অবস্থা আশংকাজনক দেখায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে ওই যুবক মুমূর্ষ অবস্থায় সেখানে পড়ে ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করেছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না