সেলিম মাহবুবঃ জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের লম্বাবাক এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার জামালগঞ্জ থানার এ এস আই গোলাম কিবরিয়া অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ মো.আলী হোসেন-কে গ্রেফতার করেন। মো.আলী হোসেন উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামের মৃত নুর মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত মো.আলী হোসেনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটের বাজার মুল্য ১২ হাজার টাকা। এএসআই গোলাম কিবরিয়া জানান, গ্রেফতার আসামি-কে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
Rubel Ahmed