নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ড্রাম্পার ট্রাক ও মাহিন্দ্রা পিকআপের মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ ০৬ এপ্রিল (সোমবার), ২০২৬ইং ভোর ৫ ঘটিকার সময় গোয়াইনঘাট থানাধীন ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রাম সংলগ্ন ইটভাটার সামনে সালুটিকর-গোয়াইনঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিছানাকান্দি থেকে বালু বোঝাই করে একটি ড্রাম্পার ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৫৩৩৭) সালুটিকরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে অর্থাৎ সালুটিকর থেকে গোয়াইনঘাটের দিকে আসা একটি মাহিন্দ্রা পিকআপের (ঢাকা মেট্রো-ন ১২-৭৫৮৪) সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর মাহিন্দ্রা পিকআপের চালক সুমন মিয়া দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে ঘাতক ট্রাক ও পিকআপটি পুলিশি হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
Rubel Ahmed