ঢাকা | বঙ্গাব্দ

১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা ছবির ক্যাপশন: মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সমাজ সেবক সাইদুর রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের সকল মুসলিম উম্মাহ, দেশ ও প্রবাসে অবস্থানরত  মুসলিম জাহানের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।"

সাইদুর রহমান আরোও বলেন, "ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতর সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনের মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।"

পরিশেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বলেন, "পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি—মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব দুঃখ-জরা, এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বজুড়ে। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি। সবাইকে ঈদ মোবারক।"


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও বালু লুটে

গোয়াইনঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও বালু লুটে