নিজস্ব প্রতিবেদক: ‘সমাজ উন্নয়নে পথশিশু নিয়ে ভাবতে হবে’—এই লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ড্রিম সানসেট’ (DREAM SUNSET)-এর শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ এপ্রিল ২০২৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আগামী ১ বছরের জন্য এই কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পথশিশুদের অধিকার নিশ্চিত করা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।
নবগঠিত কমিটিতে মাহবুব চৌধুরী কে- সভাপতি ও তোফায়েল আহমেদ-কে সাধারণ সম্পাদক এবং আলবাব হোসাইন-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন স্বপন আহমদ। এছাড়া প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ফয়ছল আহমদ বিজয়।
কমিটির সিনিয়র সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মাঈন উদ্দিন, এম আমিনুর রশিদ জসিম, তারেক আহমদ বিলাস, শাকিল আহমদ, শেরগুল আহমদ, রুবেল রানা, মোঃ জিলানি আহমদ বকুল, আব্দুল আহাদ।
সাধারণ সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন মিসবাহ ইসলাম আল আমিন, বুরহান উদ্দিন, কিবরিয়া আহমদ, ফাহিমুল হক সজীব, আমিনুল হক নাদিম, তারিকুল ইসলাম সাদিদ, হাসান আহমদ, জাহিদ হাসান, শফি আহমদ পায়েল, রুবেল আহমদ রাহি, এনাম আহমদ, মাহবুব হাসান ইমন, সাইফুর রহমান, শাহরিয়ার হোসেন এলি, আব্দুল বাছিদ, মমশাদ আহমদ মায়ন, জাবেদ আলী, জাহেদ আহমদ, রাহেল আহমদ,সুহেল আহমদ, শিব্বির আহমেদ, সুজন, আব্দুল কাইয়ুম, কামিল ফয়সাল, নাঈম আহমদ, সিব্বির আহমদ শিপু, আনোয়ার হোসেন নাহিদ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানান, সমাজ থেকে অন্ধকার দূর করে আলোর পথ দেখাতে এবং পথশিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে ড্রিম সানসেট নিরলসভাবে কাজ করে যাবে। আগামী এক বছরের জন্য অনুমোদিত এই কমিটি সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
Rubel Ahmed