মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ ও নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় আয়োজিত এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, বিএনপি নেতা এম এ কাদির, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক এম এ মতিন, যুগ আহ্বায়ক দিলু মিয়া, মোঃ সামছুল হক, মোঃ তকবুর হোসেন।
শোভাযাত্রায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।শোভাযাত্রা শেষে জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এর পক্ষে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকের এ দিনটি আমাদের সবার জন্য সর্বজনীন একটি উৎসব। সুদীর্ঘকাল থেকে আবহমান বাংলায় উৎসবমুখর পরিবেশে এটি পালিত হয়ে আসছে। বাংলা নববর্ষ বাঙালির চিরন্তন ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য প্রতীক। পুরোনো গ্লানি, সংকীর্ণতা ও ভেদাভেদ ভুলে একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের প্রেরণা যোগায়।
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা তৈরি করে যা ভবিষ্যতে একটি সচেতন সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে স্থাপিত স্টলসমূহের উদ্বোধন করেন সদ্য বদলীকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ এ সময় তিনি স্টলসমূহ ঘুরে দেখেন।
এছাড়াও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী উৎসব চিত্রাংকন, রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
Rubel Ahmed