ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে ওসি'র দিক নির্দেশনায় ১৯০ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
গোয়াইনঘাটে ওসি'র দিক নির্দেশনায় ১৯০ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার ছবির ক্যাপশন: মাদক মামলায় গ্রেফতারকৃত আসামির ছবি
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছইদুল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও এলাকার পিয়াইনগুল কলিম উল্লা উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-ভোলাগঞ্জ সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছইদুল মিয়া উপজেলার মিত্রিমহল গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে।

পুলিশ জানায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) শাহাব উদ্দিন খাঁনসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ছইদুল মিয়ার হেফাজত থেকে কালো রঙের বায়ুনিরোধক পলিব্যাগে রাখা ১৯০ পিস গোলাপি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক বলেন, “মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।” গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলা নম্বর-২৪(৯)২৬।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ: ক্ষুব্ধ

গোয়াইনঘাটে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ: ক্ষুব্ধ