ঢাকা | বঙ্গাব্দ

টানা দ্বিতীয় মেয়াদে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
টানা দ্বিতীয় মেয়াদে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন ছবির ক্যাপশন: কে এম লিমন
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হতে যাচ্ছেন দৈনিক এদিন ও দৈনিক কাজির বাজার পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি মো. করিম মাহমুদ লিমন (কে এম লিমন)।

এর আগে ২০২৪-২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনেও তিনি গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

প্রেসক্লাব নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে ১ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেনের নেতৃত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এতে সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় এবং তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এদিকে, পুনঃনির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কে এম লিমন।

তিনি বলেন, “পরম করুণাময় মহান আল্লাহর অশেষ রহমতে গোয়াইনঘাট প্রেসক্লাবের সম্মানিত সদস্যরা আমাকে পুনরায় বিশ্বাস ও আস্থার জায়গায় বসিয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় ক্লাবের সর্বস্তরের সদস্য এবং নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, সহকর্মীদের ভালোবাসা ও আস্থা তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। গোয়াইনঘাট প্রেসক্লাবের মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ এবং ক্লাবের সার্বিক উন্নয়নে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে গোয়াইনঘাটে কর্মরত সংবাদকর্মী, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করেন কে এম লিমন।

এদিকে, টানা দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হতে যাওয়ায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে গোয়াইনঘাট প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে আরও এগিয়ে যাবে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা

গোয়াইনঘাটে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা