নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাট (সিলেট):
মামলা ও পরোয়ানা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেফতার এবং মাদক ও চোরাচালান পণ্য উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিলেটের গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক জুলাই/২০২৬ মাসের জন্য সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন।
পুলিশের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করা হয়। দায়িত্ব পালনে দক্ষতা, অপরাধ দমন, পরোয়ানা বাস্তবায়ন, নিয়মিত মামলায় গ্রেফতার অভিযান এবং মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তিনি এ সম্মাননা অর্জন করেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বলেন, “সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। এই স্বীকৃতি একান্তই গোয়াইনঘাট থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক দায়িত্ব পালনের ফল। আমি সিলেট রেঞ্জের ডিআইজি মহোদয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, চোরাচালান ও সকল ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
গোয়াইনঘাট থানার ওসি মোঃ ওমর ফারুকের এ অর্জনে পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তার সফলতা কামনা করেছেন।
Rubel Ahmed