ডেস্ক নিউজ :
সিলেটের গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য এবং ৪নং লেঙ্গুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের একাধিকবারের সফল ইউপি সদস্য সাহেদ আহমদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোয়াইনঘাট উপজেলাসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় সাহেদ আহমদ বলেন, "পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ধৈর্যের শিক্ষা নিয়ে হাজির হয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির মাধ্যমে আমরা আমাদের ভেতরের অহংকার ও কলুষতাকে বিসর্জন দেই। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।"
তিনি আরও বলেন, "গোয়াইনঘাট উপজেলার আপামর জনতা এবং বিশ্বের প্রতিটি প্রান্তে থাকা মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি সুন্দর সমাজ গড়তে পারি, এটাই হোক এবারের ঈদের অঙ্গীকার।"
পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পুনরায় সবাইকে ‘ঈদ মোবারক’ জানান।
Rubel Ahmed