ঢাকা | বঙ্গাব্দ

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট মোবারক হোসেন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট মোবারক হোসেন ছবির ক্যাপশন: এডভোকেট মোবারক হোসেন
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (Additional Public Prosecutor) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোবারক হোসেন।

তার এ নিয়োগে আইনজীবীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

নিয়োগ পাওয়ার পর এক বিবৃতিতে এডভোকেট মোবারক হোসেন বলেন, “সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিচারপ্রার্থীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি তার দায়িত্ব পালনে সহকর্মী আইনজীবী, বিচারপ্রার্থী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুব দলের দোয়া ও  ইফতার মাহফিল অ

কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুব দলের দোয়া ও ইফতার মাহফিল অ