ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে এসিল্যান্ডের অভিযান: ৬ জন গ্রেফতার, ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
গোয়াইনঘাটে এসিল্যান্ডের অভিযান: ৬ জন গ্রেফতার, ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন: অভিযান

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষ্যে বালু উত্তোলনের সঙ্গে জড়িত না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় ৩ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অপর ৩ জনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার নতুন ভাঙা হাওর, বিছনাকান্দি জিরো পয়েন্ট, গোরাগ্রাম ও মনোরতল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন

অভিযানে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন জানান, গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোলকিপার হয়েও জোড়া গোল, নতুন ইতিহাস গড়লেন কোমান

গোলকিপার হয়েও জোড়া গোল, নতুন ইতিহাস গড়লেন কোমান