ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতায় ৮ম শ্রেণির জয়।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
গোয়াইনঘাটে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতায় ৮ম শ্রেণির জয়। ছবির ক্যাপশন: পুরস্কার বিতরন ও অনুষ্ঠানের ছবি।
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট, সিলেট: 
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগরে ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ে ৩৬তম আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ২টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ১০ম শ্রেণিকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় ৮ম শ্রেণি। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ ৩০ মিনিট করে অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো: সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ডা: নূর মোহাম্মদ খান, সাবেক অভিভাবক প্রতিনিধি মো. সিরাজ উদ্দিন, মো. হোসেন আহমদ, হাফিজ নূর মোহাম্মদ, তফছির আহমদ, সাবেক কো-অপ্ট সদস্য ডা. মো. হেলাল উদ্দিন, মধ্য জাফলং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন ও সাব্বির আহমদ সানি এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম। এছাড়া সাবেক অভিভাবক প্রতিনিধি মো. ছায়েদ আহমদ উপস্থিত ছিলেন।

খেলাটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুর রহমান। প্রাক্তন শিক্ষার্থীদের সৌজন্যে এবং ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে স্বাধীনতা ও জাতীয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফু

জগন্নাথপুরে স্বাধীনতা ও জাতীয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফু