ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে মরহুম হাজী ছয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ৮ সহস্রাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
গোয়াইনঘাটে মরহুম হাজী ছয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ৮ সহস্রাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ছবির ক্যাপশন: ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি লুঙ্গি বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট) :
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘মরহুম হাজী ছয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ৮ সহস্রাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়েছে।

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা, কোওরবাজার প্রবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী দুবাই প্রবাসী নজরুল ইসলাম-এর নিজস্ব অর্থায়নে এবং প্রধান পৃষ্ঠপোষকতায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১৮ মার্চ) বিকাল ২টায় উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ মরহুম হাজী সয়ফুল্লাহ-এর নিজ বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার তুলে দেওয়া হয়।

মরহুম হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "নজরুল ইসলাম প্রবাসে থাকলেও তার মন পড়ে থাকে নিজ এলাকার মানুষের কাছে। মরহুম হাজী ছয়ফুল্লাহ সাহেবের যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি যেভাবে প্রতিবছর হাজার হাজার অসহায় মানুষের মুখে হাসি ফোটান, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে এলাকায় কোনো মানুষ অর্থাভাবে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবে না। আমি এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদ আলী, সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুর আহমদ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী নেতা ও কোওর বাজার পরিষদের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সহ সাংগঠনিক সম্পাদক রুকন আহমদ, জাসাস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক আব্দুর রব, সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ সভাপতি জুবের আহমদ, শহিদ জিয়া পরিষদের সভাপতি মইন উদ্দিন মনু, সিদ্দিকুর রহমান শাহিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুরব্বিয়ান।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও নজরুল ইসলামের উদ্যোগে এলাকার হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের ঈদের আনন্দ ভাগ করে নিতে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শাড়ি ও লুঙ্গী পেয়ে এলাকার অসহায় মানুষেরা ফাউন্ডেশন ও এর পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে ১২ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার-২

ছাতকে ১২ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার-২