ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: প্রেস ক্লাবে ইফতার মাহফিল

মো: মাহবুব হোসেন মেজর: দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে বুধবার (১১ মার্চ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাহবুব হোসেন মেজরের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ছামসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ বিপ্লব হোসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা শামীম, সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ নজরুল ইসলামসহ প্রেস ক্লাবের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক হাকিমপুরের লোহাচড়া গ্রামের সামসুল হক, দৈনিক জিরো পয়েন্ট পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুরুন্নবী বাবু এবং আরটিভির হিলি প্রতিনিধি দেলোয়ার হোসেনসহ মরহুম সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পার্বতীপুর জামে মসজিদের খতিব, হিলি রওজাতুল আতফাল হিলি নূরানী একাডেমির সিনিয়র শিক্ষক এবং হিলি রাজধানী নূর মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ রেজাউল করিম।

পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনায় ছিলেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম।


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী

গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী