ঢাকা | বঙ্গাব্দ

জগন্নাথপুরে ট্রাক চাপায় দিখন্ডিত মোটরসাইকেল আরোহী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 18, 2026 ইং
জগন্নাথপুরে ট্রাক চাপায় দিখন্ডিত মোটরসাইকেল আরোহী ছবির ক্যাপশন: জগন্নাথপুরে ট্রাক চাপায় দিখন্ডিত মোটরসাইকেল আরোহী
জগন্নাথপুর নিকেশ বৈদ্য: সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক চাপায় দিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী শাহরিয়ার মিয়া (১৭) নামের এক কৃতী ফুটবলারের। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার তেঘরিয়া নোয়াগাঁও গ্রামের কমলা মিয়া বাবুর্চির ছেলে। তারা সপরিবারে দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামে বসবাস করে আসছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ১৭ এপ্রিল শুক্রবার রাত প্রায় ১০ টার দিকে জগন্নাথপুর পৌর সদরের পশ্চিম বাজার এলাকায় টেম্পু স্ট্যান্ড নামক স্থানে একটি ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শাহরিয়ার মিয়ার দেহ দিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে। 

এদিকে-ওই রাত ২ টার দিকে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। এ ঘটনায় বিশিষ্ট শিক্ষানুরাগী রুবেল আহমদ ভূইয়া ও জগন্নাথপুর বাজারের সাবেক সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতের ঘটনাটি আপোষে নিস্পত্তি হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে মরহুম হাজী ছয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ৮ স

গোয়াইনঘাটে মরহুম হাজী ছয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ৮ স