এবাদুর রহমান গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় সিকন্দর আলী শিক্ষা ফোরাম আয়োজিত মেধা যাচাই পরীক্ষা–২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী ২০ জন শিক্ষার্থীকে উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়েছে। এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়, যেখানে উপস্থিত ছিলেন গর্বিত অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষক মহোদয়গণ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান তাদের শিক্ষাজীবনে অনুপ্রেরণা যোগায় এবং ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে উৎসাহিত করে। তারা শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের আনন্দ প্রকাশ করে বলেন, এই সম্মাননা তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহ দেবে। অভিভাবক ও শিক্ষকরা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতেও এ ধরনের মেধাবৃত্তিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন রণী ফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাস্টার মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃমোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক,ছিকন্দর আলী শিক্ষা ফোরাম,পরিচালনায় জহির উদ্দিন বাবর, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন,সাবেক উপজেলা চেয়ারম্যান জৈন্তাপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামাল আহমে সাবেক উপজেলা চেয়ারম্যান জৈন্তাপুর। আরো উপস্থিত ছিলেন তোফায়েল আহমদ,সদস্য প্রবাসী পৃষ্ঠপোষক পরিষদ।
নিয়াজ মোর্শেদ, সদস্য,প্রবাসী পৃষ্ঠপোষক পরিষদ, গিয়াসউদ্দিন আল মামুন,সদস্য
প্রবাসী পৃষ্ঠপোষক পরিষদ,সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ।
শাহাজাহান আলম,সদস্য,প্রবাসী পৃষ্ঠপোষক পরিষদ। ফয়েজ আহমদ,সাবেক সভাপতি, জৈন্তাপুর প্রেসক্লাব। মনজুর আহমদ, প্রধান শিক্ষক, চিকনাগুল সপ্রাবিঃ রফিক আহমদ,প্রঃশিঃ বিছনাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়। আলমগীর হোসেন, শিক্ষক এহসানুল হক জসিম,বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সহ বিভিন্ন সামাজিক রাজনীতি ব্যক্তিবর্গ
Rubel Ahmed