ঢাকা | বঙ্গাব্দ

জাফলংয়ে ঘুরতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
জাফলংয়ে ঘুরতে এসে নিখোঁজ পর্যটকের  মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধারের চিত্র
ডেক্স নিউজ : 
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন এলাকায় পিয়াইন নদীতে পানিতে ডুবে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

নিহত কিশোর ইমতিয়াজ হোসেন রাহি (১৬)। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ এলাকার বাসিন্দা। তাঁর পিতা জসিম উদ্দিন ও মাতা নার্গিস আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (০১ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৫৬ মিনিটে জাফলং এলাকার নাজিমগড় নৌকাঘাট সংলগ্ন পিয়াইন নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতরে নদী পারাপারের সময় তিনি পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন। 

পরে স্থানীয় ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ চেষ্টার পর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশ।

গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা