নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাটে অসুস্থ এক নির্মাণশ্রমিকের চিকিৎসার সহায়তায় আর্থিক অনুদান প্রদান করেছে গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন। সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, সংগঠনের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শুক্কুর উদ্দিন, উপদেষ্টা জামিল আহমদ ও সফাত উল্লাহ এবং ধর্মবিষয়ক সম্পাদক কমর উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অসুস্থ শ্রমিকের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদানের এ উদ্যোগ সংগঠনটির মানবিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।
সংগঠনটির এ মহতী উদ্যোগের প্রশংসা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় এলাকাবাসী। তাঁরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
Rubel Ahmed