ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 4, 2026 ইং
গোয়াইনঘাটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ২ ছবির ক্যাপশন: আটক ব্যক্তি ও ভারতীয় অবৈধ মালামাল
নিজস্ব প্রতিবেদক: 
সিলেটের গোয়াইনঘাটে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস পণ্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার তিতারাই এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর লাবু গ্রামের ফারুক আহমদের ছেলে আব্দুল কাইয়ুম (২৯) এবং ফেনাইকুনা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে রামিম আহমদ (২২)। তারা দুজনই ১২ নম্বর গোয়াইনঘাট সদর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ভোররাতে তিতারাই এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় তথ্য আসে, সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাকি দিয়ে ভারতীয় পণ্যবোঝাই একটি ডিআই পিকআপ রাধানগর বাজার হয়ে সিলেট শহরের দিকে যাচ্ছে। পরে সন্দেহভাজন একটি পিকআপ থামার সংকেত দিলে চালক সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে গাড়িসহ দুজনকে আটক করে। তল্লাশি করে ১০ লাখ ২৪ হাজার পিস ভারতীয় ছোট ব্যাটারি ও ২ হাজার ৩০৪ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয়। জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ৪১ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
গোয়াইনঘাটবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রভাষক জ

গোয়াইনঘাটবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রভাষক জ