নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নে 'মুরশেদা খাতুন নূরানি হাফিজিয়া কৌমিয়া ইসলামপুর মাদ্রাসা'র নতুন বছরের ক্লাস উদ্বোধন, দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) দুপুর ২ ঘটিকার সময় মাদ্রাসা সংলগ্ন মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হয়। মুরশেদা খাতুন নূরানি হাফিজিয়া কৌমিয়া ইসলামপুর মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজ্বি আবুল কাসেম। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম মাওলানা বাহার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহযোগিতা প্রদান করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস) গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি এবং আগামী ১১নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছার।
অনুষ্ঠানে মাদ্রাসাটির নতুন শিক্ষাবর্ষের ক্লাস আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর প্রধান পৃষ্ঠপোষক মোস্তাফিজুর রহমান কাওছারের পক্ষ থেকে এলাকার শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, "দ্বীনি শিক্ষার প্রসারে এই মাদ্রাসাটি অত্র এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার পাশাপাশি সমাজের অসহায় মানুষের সেবায় মোস্তাফিজুর রহমান কাওছারের এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। তার এই মানবিক সহায়তা ও শিক্ষাানুরাগী উদ্যোগ আগামী দিনে জনসেবায় তাকে আরও উঁচুতে নিয়ে যাবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নুরুল ইসলাম মূসা, রাধানগর ভিত্রিখেল গোলজারুল উলুম মাদ্রাসার নাইবে মোহতামিম মাওলানা ইব্রাহিম মোস্তফা, ভারপ্রাপ্ত মোহতামিম মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আমির উদ্দিন, মাওলানা আলি আহমদ, মাওলানা জিয়াউর রহমান কাওছার, মাওলানা জোবায়ের আহমেদ, মাওলানা আলিম উদ্দিন এবং মাওলানা ইয়াসিন আহমেদ,মুরশেদা খাতুন নূরানি হাফিজিয়া কৌমিয়া ইসলামপুর মাদ্রাসার সহ সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুল্লাহ।
আরও উপস্থিত ছিলেন— তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা তোফায়েল আহমেদ চৌধুরী, জাসাস গোয়াইনঘাট উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমেদ সানি, হারুনুর রশিদ পাকি, জালাল উদ্দিন, আব্দুল করীম মেম্বার, রফিক আহমদ, আয়াতুল্লাহ বাচ্চু, নজরুল ইসলাম, আবুল খায়ের, হাফেজ নূর আহমদ, ডা. নূর মোহাম্মদ খান, আরিফুল ইসলাম আরিফ, শাহ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সুধী সমাজের উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। পরিশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Rubel Ahmed