গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নবাসীসহ দেশে ও প্রবাসে অবস্থানরত সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফয়জুল হাসান বুলবুল।
‘দৈনিক উত্তর সিলেট’-এর সাথে এক সাক্ষাৎকারে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন। ঈদ শুভেচ্ছা বার্তায় ফয়জুল হাসান বুলবুল বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির চেষ্টার পর মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে আনন্দের ও মহিমান্বিত দিন হচ্ছে ঈদুল ফিতর। এটি শান্তি ও মুক্তির দিন। ঈদের এই নির্মল আনন্দ ও ভ্রাতৃত্বের চেতনা দেশের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক।"
তিনি আরও বলেন, "পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের সর্বস্তরের আপামর জনতাকে জানাই আন্তরিক অভিনন্দন ও ঈদ মোবারক। আমরা সবাই মিলে যেন একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়তে পারি—ঈদের এই দিনে এটাই আমার প্রত্যাশা।"
পরিশেষে তিনি ইউনিয়নবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার আহ্বান জানান।
Rubel Ahmed