জগন্নাথপুর প্রতিনিধি:সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম আর নেই। গত কয়েকদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সিলেটে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ৩ মার্চ মঙ্গলবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্য ও শিক্ষার্থীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে উপজেলাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে। তাঁর সহকর্মী অন্যান্য মাদ্রাসা শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সবার প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি মাওলানা সাইফুল ইসলামের রূহের মাগফেরাত কামনা করা হয়েছে।
Rubel Ahmed