ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাট সদর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনের ঈদুল ফিতরের শুভেচ্ছা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
গোয়াইনঘাট সদর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনের ঈদুল ফিতরের শুভেচ্ছা ছবির ক্যাপশন: চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন

নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাট (সিলেট):

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক গোলাম রব্বানী সুমন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা ও ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মিলন। ঈদুল ফিতর আমাদের সাম্য, মৈত্রী ও সম্প্রীতির শিক্ষা দেয়। সমাজের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করুক—এটাই আমার প্রত্যাশা।"

গোলাম রব্বানী সুমন আরও বলেন, "ঈদ কেবল উৎসব নয়, ঈদ আমাদের ধৈর্য ও সহনশীলতার প্রতিফলন। এই খুশির দিনে আমরা যেন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা ভুলে না যাই। আনন্দ ভাগাভাগি ও পারস্পরিক সৌহার্দ্যই হোক এই ঈদের মূল চালিকাশক্তি।"

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বলেন, "পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি—মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব দুঃখ-জরা, এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বজুড়ে। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি। সবাইকে ঈদ মোবারক।"


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য  হিসেবে অপর্ণা রায় দাসকে  দে

ঢাকায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে অপর্ণা রায় দাসকে দে