মারুফ আহমদ, গোয়াইনঘাট :পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নসহ গোয়াইনঘাট উপজেলার সর্বস্তরের জনগণ এবং দেশ-বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক ছাত্রনেতা হাফিজ মাওলানা আব্দুল্লাহ মাহফুজ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য উপলক্ষ হিসেবে উপস্থিত হয়। এই উৎসব মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা, ত্যাগ ও সহমর্মিতার বোধ জাগ্রত করে।”
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন কেবল নির্দিষ্ট কোনো শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের প্রতিটি মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের প্রত্যাশা। সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হোক এবং সবাই মিলেমিশে একটি শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সেই কামনা করছি।
পরিশেষে হাফিজ মাওলানা আব্দুল্লাহ মাহফুজ গোয়াইনঘাটবাসীর সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে ঈদের নির্মল আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
Rubel Ahmed