জৈন্তাপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নসহ সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রুবেল আহমদ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য উপলক্ষ। এই উৎসব মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা জাগ্রত করে।
তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হোক এবং সবাই মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
Rubel Ahmed