ঢাকা | বঙ্গাব্দ

জগন্নাথপুরে শ্রীকৃষ্ণের গোষ্ঠ বিহার মাঠে গরু দিয়ে ফেরা গোষ্ঠ ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 3, 2026 ইং
জগন্নাথপুরে শ্রীকৃষ্ণের গোষ্ঠ বিহার মাঠে গরু দিয়ে ফেরা গোষ্ঠ ও নৃত্যানুষ্ঠান  অনুষ্ঠিত ছবির ক্যাপশন: অনুষ্ঠান
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি: 
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার যাত্রাপাশা গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ বিহার উপলক্ষে বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  দিনব্যাপী বিপুল ভক্ত সমাগমের মধ্যে দিয়ে উৎসব পালিত হয়। সকাল ছয়টায় উৎসবের উদ্বোধন ও নগর পরিক্রমা, সকাল ৯ টায় শ্রীকৃষ্ণের গোষ্ঠে গমন, বিকাল চারটায় ফিরা গোষ্ঠ, লীলা সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। 

প্রতি বছরের মতো পৌর শহরের যাত্রাপাশা মঙ্গল চন্ডী মন্দির প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয়।  বিকাল চারটায় মাঠে গরু দিয়ে ফেরা গোষ্ঠ ও নৃত্যানুষ্ঠান  অনুষ্ঠিত হয়। এতে বিপুল ভক্তের সমাগম ঘটে।

উৎসবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার , সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, শিক্ষানুরাগী সাবেক কাউন্সিলর লুৎফুর রহমান, নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদ আহ্বায়ক সমাজসেবক এম এ কাদির, বিএনপি নেতা সুজাতুর রেজা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বিজন কুমার দেব, সাধারণ সম্পাদক বিভাষ দে, কমিউনিটি নেতা শশী কান্ত গোপ সাংবাদিক অমিত দেব, উৎসব উদযাপন কমিটির সভাপতি নিবারন গোপ, সাধারণ সম্পাদক প্রজেশ গোপ ও কোষাধ্যক্ষ জীবন গোপ, বকুল গোপ, রজত গোপ প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা