ঢাকা | বঙ্গাব্দ

সারী-গোয়াইনঘাট সড়কের পাশে সীমানাপ্রাচীরহীন বার্কিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
সারী-গোয়াইনঘাট সড়কের পাশে সীমানাপ্রাচীরহীন বার্কিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ছবির ক্যাপশন: বার্কীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছবি
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট): 
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ব্যস্ততম সারী–গোয়াইনঘাট সড়কের পাশে অবস্থিত বার্কিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করলেও বিদ্যালয়টিতে নেই কোনো সীমানাপ্রাচীর। ফলে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় প্রাঙ্গণটি হয়ে উঠেছে একটি অনিরাপদ জোন।

বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত আসা-যাওয়া ও খেলাধুলার পাশাপাশি সড়কের পাশ দিয়ে দ্রুতগতিতে যানবাহন চলাচল করায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিশেষ করে টিফিন ও ছুটির সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি নজরে থাকলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না নেওয়ায় ঝুঁকি থেকেই যাচ্ছে। তাদের মতে, সীমানাপ্রাচীর নির্মাণে এমন গাফিলতি ও খামখেয়ালিপনা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত বার্কিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটিকে জগন্নাথপুর উপজে

জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটিকে জগন্নাথপুর উপজে