রুবেল আহমেদ, গোয়াইনঘাট (সিলেট): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে এক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) স্থানীয় শফিক মার্কেটে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন দেওয়ানের সভাপতিত্বে এবং সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ ও পূর্ব জাফলং ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুমন শিকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়ান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব হাজী নুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমেদ হুমায়ূন জামাল, সিলেট জেলা উলামা দলের সদস্য সচিব কামাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, ৩নং পূর্ব জাফলং যুবদলের সাবেক সভাপতি সাহাব উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ খাঁন, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফিক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিনুল হক, গোয়াইনঘাট উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল মেম্বার এবং গোয়াইনঘাট কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও জাতির কল্যাণে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আলোচনা পর্ব শেষে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাঁর পরিবারবর্গ এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার অংশগ্রহণে ইফতারের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
Rubel Ahmed