ঢাকা | বঙ্গাব্দ

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয়তলা ছাদের উপর থেকে পড়ে রোগীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয়তলা ছাদের উপর থেকে পড়ে রোগীর মৃত্যু ছবির ক্যাপশন: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
জগন্নাথপুর প্রতিনিধি:সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয়তলা ছাদের উপর থেকে নিচে পড়ে সাজাদ মিয়া (৭০) নামের এক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের মৃত আছলম উল্লার ছেলে।

হাসপাতালসূত্র জানান, গত ২ মার্চ শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে সাজাদ মিয়া জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের তৃতীয় তলায় পুরুষ ওয়ার্ডে ভর্তি করেন। এর মধ্যে ৫ মার্চ ভোররাত ৪ টার দিকে হাসপাতালের তৃতীয়তলা ছাদের উপর থেকে নিচে পড়ে যান রোগী সাজাদ মিয়া। এ সময় তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওসমানীতে যাওয়ার পর হতভাগ্য সাজাদ মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা ডা.তানজিম হোসেন তা নিশ্চিত করেছেন। #

ক্যাপশন-জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যেখান থেকে পড়ে রোগীর মৃত্যু হয়েছে-ছবি-২


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
বিছনাকান্দিতে ১২৫ বোতল ভারতীয় এসকোট উদ্ধার, পলাতক ২ জনের নাম

বিছনাকান্দিতে ১২৫ বোতল ভারতীয় এসকোট উদ্ধার, পলাতক ২ জনের নাম