ঢাকা | বঙ্গাব্দ

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ ছবির ক্যাপশন: সংঘর্ষ চলাকালীন সময়ের-ছবি
নিকেশ, জগন্নাথপুর প্রতিনিধি: 
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই আলখানারপাড় গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ১৩ মার্চ শুক্রবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আনোয়ার হোসেন (৫০), শেখ ইলিয়াস আলী (৫৪), সাইফুল ইসলাম (২৩), শেখ ফাহিম আহমদ (২৪) সহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগের ডা.তানজিম নিশ্চিত করেছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। 

 

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীবিকার পথে বেরিয়ে আর ফেরা হলো না — সাতটি পরিবারের স্বপ্ন ভে

জীবিকার পথে বেরিয়ে আর ফেরা হলো না — সাতটি পরিবারের স্বপ্ন ভে