নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট বাজারে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও সাধারণ মানুষের প্রয়োজনীয় বই, স্টেশনারি ও কম্পিউটারভিত্তিক বিভিন্ন সেবা নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইউনিক লাইব্রেরী এন্ড স্টেশনারি’।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট বাজারে বনফুলের ভিতরগলির আজির উদ্দিন মার্কেটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটিতে স্কুল, কলেজ ও মাদ্রাসার বিভিন্ন শ্রেণির বই, একাদশ-দ্বাদশ শ্রেণির বই, ডিগ্রি, অনার্স ও মাস্টার্সের বই, নিয়োগ সহায়িকা, গাইড, সৃজনশীল সাপ্লিমেন্ট, সাজেশন, সরকারি চাকরির প্রস্তুতিমূলক বই, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির বইসহ বিভিন্ন ধরনের শিক্ষাসামগ্রী পাওয়া যাবে।
এছাড়াও প্রতিষ্ঠানটিতে কম্পিউটার কম্পোজ, ফটোকপি, স্ক্যান, লেমিনেটিং, সাদা-কালো ও রঙিন প্রিন্ট, ছবি তোলা, ভিজিটিং কার্ড ও বিবাহ কার্ড তৈরি, স্কুল-কলেজে ভর্তির ফরম পূরণ, বিভিন্ন চাকরির আবেদন, জাতীয় পরিচয়পত্র উত্তোলন ও সংশোধনের আবেদনসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হবে।
ইউনিক লাইব্রেরী এন্ড স্টেশনারিতে খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, অফিস ফাইল, রেজিস্টার ও হাজিরা খাতা, স্কেল, স্টাপলার, ক্যালকুলেটর, ডায়েরি, শিশুদের লার্নিং বুকসহ বিভিন্ন ধরনের স্টেশনারি সামগ্রীও পাওয়া যাবে।
পাশাপাশি ইসলামিক বই ও সামগ্রীর মধ্যে কুরআন শরীফ ও বাংলা অনুবাদ, দরসে নিজামীর কিতাব, আমপারা, নুরানী কায়দা, হাদিসের সংকলন, সাহাবিদের জীবনী, দোয়া-জিকিরের বই, রাসূলগণের জীবনীসহ বিভিন্ন ইসলামিক সামগ্রী রাখা হয়েছে।
কম্পিউটার ব্যবহারকারীদের জন্য কিবোর্ড, মাউস, ব্লুটুথ মাউস, পেনড্রাইভ, পাওয়ার সাপ্লাই, বিভিন্ন ধরনের ক্যাবল, SSD, হার্ডডিস্ক ক্যাবল, প্রিন্টার ক্যাবল, কম্পিউটার এক্সেসরিজ, কালি এবং Windows ও Software ইনস্টলেশনের সুবিধাও রয়েছে।
এছাড়া গিফট আইটেম, কী-রিং, ঘড়ি, শোপিস, পেপারওয়েট, ফুলের টব, আতর, পারফিউম, টুপি, তাসবিহ, মিসওয়াক, ক্রেস্ট, ওয়ালমেটসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে। পাইকারি মূল্যে A4 পেপার ও স্টেশনারি সামগ্রীও সরবরাহ করা হবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ‘গ্রাহক সন্তুষ্টিই আমাদের সাফল্যের মূলমন্ত্র’। দ্রুত, নির্ভুল ও নির্ভরযোগ্য সেবা এবং গুণগত মানসম্পন্ন পণ্য নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
Rubel Ahmed