ঢাকা | বঙ্গাব্দ

রেনেসাঁর উদ্যোগে সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
রেনেসাঁর উদ্যোগে সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে  ঈদ সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: রেঁনেসার ঈদ সামগ্রী বিতরণ
নাইম আহমদ, কোম্পানীগঞ্জ : সিলেট নগরীর ৪নং ওয়ার্ডের আম্বরখানা মজুমদারী এলাকায় সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘রেনেসাঁ’।

বুধবার (১৮ মার্চ) আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সায়েফ বখ্ত চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আহমদুল হক উমামা। এসময় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. নজরুল হাকিম, প্রকৌশলী আবুল খয়রাত মোহাম্মদ বদরুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি আনু মিয়া, রেনেসাঁর মো. ইসরাইল আলী, আফজাল হোসেন ও মিসবাউল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-অর্থ সম্পাদক আহমদ হোসেন, অফিস সম্পাদক মো. ইয়াসিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ফয়জুল করিম, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল করিম, সদস্য ওমর ফারুক, তোফাজ্জল হক, মোস্তাকিম আহমদ সেতু, নূরুল আলম সাদী ও ইউসুফ খান।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দ ফুটিয়ে তুলতেই তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতার স্পর্শে ঘুরে দাঁড়ালেন বিরামপুর বড় মাঠের মাখা বিক্রেত

মানবতার স্পর্শে ঘুরে দাঁড়ালেন বিরামপুর বড় মাঠের মাখা বিক্রেত