ঢাকা | বঙ্গাব্দ

‎তোয়াকুল ইউনিয়নের দেশবিদেশে অবস্থানরত সকলকে জয়নুল ইসলামের ঈদের শুভেচছা

  • নিউজ প্রকাশের তারিখ : May 26, 2026 ইং
‎তোয়াকুল ইউনিয়নের দেশবিদেশে অবস্থানরত সকলকে জয়নুল ইসলামের ঈদের শুভেচছা ছবির ক্যাপশন: চেয়ারম্যান পদপ্রার্থী জয়নুল ইসলাম
 মতিউর রহমান (দুলাল) গোয়াইনঘাট: 
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলী (সোনার বাংলা) গ্রামের বাসিন্দা, অভিযাত মিষ্টি বিপণী ফুলঝুরি এন্ড কোং এর পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষীত তরুণ সমাজ সেবক মো. জয়নুল ইসলাম, তার জন্ম মাটি তোয়াকুল ইউনিয়নের দেশে বিদেশে অবস্থানরত সর্বস্থরের জনগণ ও দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন।
‎এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম বিশ্বের অন্যতম এর প্রধান ধর্মীয় উৎসব। মনের পশুত্বে কুরবানী দিয়ে ন্যায় সাম্যের মধ্যেদিয়ে দেশ জাতি গঠনে অগ্রণী ভূমিকা পলন করতে হবে।
‎ঈদুল আযহার এই মহিমান্বিত দিনটি আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়। ঈদ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে।
‎জয়নুল ইসলাম আরও বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের চেতনায় মানুষকে ঐক্যবদ্ধ করে। পারস্পরিক সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনই হোক সবার প্রত্যাশা।
‎পরিশেষে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করে বলেন, মানুষের জীবন থেকে সব দুঃখ-কষ্ট দূর হোক, সুখ-শান্তি, অগ্রগতি সমৃদ্ধি ও ভাতৃত্বে ভরে উঠুক বিশ্ব। পবিত্র ঈদুল আযহায় আমার প্রান প্রিয় তোয়াকুল ইউনিয়নসহ দেশের সবার জীবনে বয়ে আনুক কল্যাণ, সুস্বাস্থ্য ও নিরবচ্ছিন্ন শান্তি "ঈদ মোবারক" । 


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে ছাত্রদল নেতা মমিনুল হক'র নামে অপপ্রচার: থানায় সাধ

গোয়াইনঘাটে ছাত্রদল নেতা মমিনুল হক'র নামে অপপ্রচার: থানায় সাধ