ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ সম্পন্ন।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
গোয়াইনঘাটে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ সম্পন্ন। ছবির ক্যাপশন: অনুষ্ঠানের ছবি
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
​সিলেটের গোয়াইনঘাটে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৬ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১২টায় গোয়াইনঘাট বাইপাস মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় গোয়াইনঘাটে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রতন কুমার অধিকারী। ​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের জ্ঞানার্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের মানসিক বিকাশ ঘটাতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

​অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের পরিচালক 
 মো:শামীম আহমদ। অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক নাজনীন আক্তার মীম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লেঙ্গুড়া হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ​মো: নুরুল হুদা, অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুজন দাস, নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, পূর্ণানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ​নজরুল ইসলাম, অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের পরিচালক মাসরুর আহমদ, ​অত্র বিদ্যালয়ের শিক্ষক তাজিম, সুমা। 

​আলোচনা সভা শেষে অর্ধ-বার্ষিক পরীক্ষায় ১ম,২য়,৩য় স্থান অধিকারীদের মধ্যে অ্যায়ার্ড তুলেদেন অতিথিগণ। এছাড়া বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য