ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে ৮৭ লাখ টাকার সড়ক সংস্কারে হরিলুট: দুই মাসেই ভেসে গেল পিচ-পাথর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
গোয়াইনঘাটে ৮৭ লাখ টাকার সড়ক সংস্কারে হরিলুট: দুই মাসেই ভেসে গেল পিচ-পাথর ছবির ক্যাপশন: রাস্তার দৃশ্য
ডেক্স নিউজ :
সিলেটের গোয়াইনঘাটে সড়ক সংস্কার কাজের নামে হরিলুট ও চরম দুর্নীতির অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় 'হাকুর বাজার - মানিকগঞ্জ' সড়কের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে সরকারের ৮৭ লাখ টাকার উন্নয়ন ভেস্তে যাওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
​স্থানীয়দের অভিযোগ, সড়কটির সংস্কার কাজে অত্যন্ত নিম্নমানের পাথর এবং নামমাত্র বিটুমিন ব্যবহার করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের গাফিলতির কারণেই কোটি টাকার কাছাকাছি ব্যয়ের এই প্রকল্প উদ্বোধনের পরপরই ভেঙে পড়েছে। প্রথম বর্ষার শুরুতেই সড়কের পিচ ও পাথর ভেসে গিয়ে আগের চেয়েও বেহাল দশার সৃষ্টি হয়েছে।

​ভুক্তভোগী স্থানীয় এক বাসিন্দা জানান, "জনগণের ট্যাক্সের ৮৭ লাখ টাকা এভাবে অপচয় আর দুর্নীতিতে শেষ হয়ে যাবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকারের উচিত এই হরিলুটের তদন্ত করা।"

​রাস্তাটি দ্রুত যাতায়াতের উপযোগী করার পাশাপাশি এই লুটপাটের সাথে জড়িত ঠিকাদার ও তদারককারী কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিরামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও মহ

বিরামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও মহ