ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ছবির ক্যাপশন: সংবর্ধনা অনুষ্ঠানের ছবি
নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাট (সিলেট):
“স্বপ্ন দেখো, সাহস রাখো, সফল হও”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মো. জাহিদ আহমদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা সুমনা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।

স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষিকা রেখা রানী কর্মকার। এছাড়া বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আসিম চক্রবর্তী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, শিক্ষক মনজুর আহমদ, অভিভাবক দেলোয়ার হোসেন মাসুক এবং শিক্ষার্থীদের মধ্যে মারুফা হোসেন ইমু, জাসমিতা আফরিন ও ফাউজিয়া ফেরদৌস মিম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, নারী শিক্ষার প্রসারে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার মূল কারিগর। তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সাহস, সততা ও নিষ্ঠাকে ধারণ করে উচ্চশিক্ষা ও কর্মজীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “তোমাদের অর্জিত সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। নিজেদের যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।”

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এডহক কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে ধানের গোলায় ফেন্সিডিলের পাহাড়' ১,২০৫ বোতল ফেন্সিড

গোয়াইনঘাটে ধানের গোলায় ফেন্সিডিলের পাহাড়' ১,২০৫ বোতল ফেন্সিড