ঢাকা | বঙ্গাব্দ

ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুরে গণসমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুরে গণসমাবেশ ছবির ক্যাপশন: জগন্নাথপুরে গণসমাবেশ
জগন্নাথপুর প্রতিনিধি:
হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড ও জেলা-উপজেলা প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল সোমবার বিকেলে পৌর শহরের মাদ্রাসা পয়েন্টে জগন্নাথপুর উপজেলা হাওর ও নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি রুবেল আহমদ ভূইয়ার সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি রাজু আহমদ, সহ-সভাপতি ওবায়দুল হক মুন্সী, জগন্নাথপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে বক্তব্য দেন, কাইয়ূম আহমদ, সাজান মিয়া, জুনেদ আহমদ ভূইয়া, নুর আলম, আবদুল গণি, হুমায়ূন কবির চৌধুরী, মুরাদ চৌধুরী, শাহিনুর রহমান, আলী আকবর, মোস্তাক আহমদ, দিলোয়ার হোসেন প্রমুখ। 

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে নবাগত ওসির যোগদানে মাদকবিরোধী সফল অভিযানে মদ, বিয়

গোয়াইনঘাটে নবাগত ওসির যোগদানে মাদকবিরোধী সফল অভিযানে মদ, বিয়