জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা মরহুম দিলদার হোসেন সেলিমের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজানের ২৯ তারিখ, বৃহস্পতিবার (১৯ মার্চ) গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক বাজারস্থ ভ্রমণ বিলাশ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলীর গাঁও ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আহমদ আলী।
৫ নং পূর্ব আলীর গাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মন্তাজ আলীর সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হেলোয়ার আহমদ, যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিলাল উদ্দিন, ৫নং পূর্ব আলীর গাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মোমিনুর রশীদ মুমিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাহফিলে বক্তারা মরহুম দিলদার হোসেন সেলিমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Rubel Ahmed