ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাট আলীরগাঁও কলেজ পরিদর্শন করলেন ইউএনও রতন কুমার অধিকারী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 31, 2026 ইং
গোয়াইনঘাট আলীরগাঁও কলেজ পরিদর্শন করলেন ইউএনও রতন কুমার অধিকারী ছবির ক্যাপশন: কলেজ পরিদর্শনে ইউএনও

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও কলেজ পরিদর্শন করেছেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তিনি কলেজ ক্যাম্পাসে পৌঁছালে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনের শুরুতেই তিনি কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও একাডেমিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানই পারে সমাজকে আলোকিত করতে। আলীরগাঁও কলেজের শিক্ষার মানোন্নয়ন এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"

এসময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

পরিদর্শন শেষে ইউএনও মহোদয় কলেজের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং কলেজের উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়