ঢাকা | বঙ্গাব্দ

জগন্নাথপুর পৌরবাসীসকে ঈদুল ফিতরের শুভেচছা জানালেন সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতিন লাকি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
জগন্নাথপুর পৌরবাসীসকে ঈদুল ফিতরের শুভেচছা জানালেন সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতিন লাকি ছবির ক্যাপশন: সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকী
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি: 
ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথপুর পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের সম্ভাব্য  মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাসের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কাজে লাগাতে হবে। ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনে। এ উপলক্ষে তিনি জগন্নাথপুর পৌরবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে দেশ ও জাতির উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি জগন্নাথপুর পৌরসভার সর্বস্তরের জনগণকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে স্বাধীনতা ও জাতীয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফু

জগন্নাথপুরে স্বাধীনতা ও জাতীয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফু