ঢাকা | বঙ্গাব্দ

জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সং-ঘ-র্ষ নি'হ'ত ১

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 18, 2026 ইং
জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সং-ঘ-র্ষ নি'হ'ত ১ ছবির ক্যাপশন: জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সং-ঘ-র্ষ
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি :  
সুনামগঞ্জের জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোঃ-শাহ রিয়ান(১৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯:৫৫ ঘটিকায়  জগন্নাথপুর পৌরসভার লেগুনা /টেম্পু স্ট্যান্ড নাঈম এন্টারপ্রাইজ মোবাইল শপের সামনে প্রধান রাস্তায় সুনামগঞ্জ হইতে ঢাকাগামী   মালবোঝাই ট্রাক  যাহার নং উ-১২-২১৬৮ এর সহিত বাজাজ পালসার মোটরসাইকেলটির দূর্ঘটনা ঘটে। নিহত মোঃ-শাহ রিয়ান সিলেট বিশ্বনাথ থানার তেঘরি নোয়াগাও গ্রামের কমলা মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ শাহ রিয়ান জগন্নাথপুর পৌর সভার ইকড়ছই (লম্বা হাটি) জাফর আলীর ভাড়াটিয়া। শুক্রবার রাতে জগন্নাথপুর সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রধান রাস্তায় মোটরসাইকেল চালিয়ে পৌর শহরে আসছিলেন। সুনামগঞ্জ হইতে ঢাকাগামী   মালবোঝাই ট্রাকের সাথে সরাসরি মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত  জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিযে গেলে  ডাক্তার তাহাকে মৃত ঘোষনা করেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, তাৎক্ষণিক  সংবাদটি ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা  ৫/৬ শত লোক ঘটনাস্থলে রোড অবরোধ করে, ট্র্যাক ভাঙচুরের চেষ্টা করে,

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাত ১০:৪৫ মিনিটে  স্থানীয় লোকজনদেরকে রাস্তা হইতে সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রহিয়াছে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জয়পুরহাট ২০  বর্ডার গার্ড ব্যাটলিয়নের বিজিবি কর্তৃক ২ টি কষ্

জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের বিজিবি কর্তৃক ২ টি কষ্