ঢাকা | বঙ্গাব্দ

বালুবাহী গাড়ির তান্ডবে রাস্তার বেহাল দশা, গোয়াইনঘাটে জনদুর্ভোগ চরমে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
বালুবাহী গাড়ির তান্ডবে রাস্তার বেহাল দশা, গোয়াইনঘাটে জনদুর্ভোগ চরমে ছবির ক্যাপশন: রাস্তার বেহাল দশার দৃশ্য
ডেক্স নিউজ : 
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মাতুরতল হতে সোনারহাট এবং মাতুরতল হতে পান্তুমাই সড়কের এখন মরণদশায় পরিণত হয়েছে। ভারী বালুবাহী গাড়ির অবাধ যাতায়াতের কারণে গ্রামীণ এই সড়ক দুটি ভেঙে চুরমার হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় হাজারো বাসিন্দা।
​সরেজমিনে গিয়ে দেখা যায়, এক সময়ের পিচঢালা সড়ক দুটির অস্তিত্ব এখন বিলীন হওয়ার পথে। রাস্তার মাঝখানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ। একটু বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে ডোবার মতো আকার ধারণ করে। সাধারণ মানুষের হেঁটে চলার মতো কোনো পরিস্থিতিও অবশিষ্ট নেই। ​ভোগান্তিতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। ​

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এই গ্রামীণ ছোট পাকা রাস্তা দিয়ে শত শত ড্রাম ট্রাক ও ভারী যানবাহন অতিরিক্ত বালু বোঝাই করে চলাচল করছে। ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি ওজনের বালু পরিবহনের কারণেই মূলত রাস্তাটির এই দশা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন শত শত ভারী যানবাহন চলাচলের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাগামী কোমলমতি শিক্ষার্থীরা। ধুলোবালি ও ভাঙা রাস্তার কারণে সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া যাচ্ছে না, প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এছাড়া রাস্তা ভেঙে যাওয়ায় রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট ছোট যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কোনো জরুরি রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ারও কোনো উপায় নেই। স্থানীয়দের আকুল আবেদন "ভারী বালুবাহী ট্রাক আমাদের পুরো রাস্তাটা শেষ করে দিল। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না, আমরা বাজারে যেতে পারি না। এই দুর্ভোগ থেকে আমরা দ্রুত মুক্তি চাই।"

​ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই রাস্তা দিয়ে ভারী বালুবাহী ড্রাম ট্রাক চলাচল বন্ধ করতে হবে। সেই সাথে জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ এই সড়ক দুটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন তারা। অন্যথায় আগামীতে আরও বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান স্থানীয়রা।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের জামালগঞ্জে ৪০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আলী হোস

সুনামগঞ্জের জামালগঞ্জে ৪০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আলী হোস