নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৬ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে লাফার্জ, সোনালীচেলা, কালাইরাগ, পাথরকোয়ারী, দমদমিয়া, সোনারহাট ও প্রতাপপুর বিওপির দায়িত্বাধীন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ গরু, জিরা, শাড়ি, কসমেটিকস, গাড়ির যন্ত্রাংশ, সুপারি, বিড়ি, জুস ও ফুচকাসহ নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত বারকি নৌকা আটক করা হয়।
বিজিবি জানায়, আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৬ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Rubel Ahmed