ঢাকা | বঙ্গাব্দ

ডৌবাড়ি ইউনিয়নবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জসীম উদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 ইং
ডৌবাড়ি ইউনিয়নবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জসীম উদ্দিন ছবির ক্যাপশন: জসীম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের (১৪৩৩ বঙ্গাব্দ) শুভেচ্ছা জানিয়েছেন তরুণ উদীয়মান সমাজসেবক ও কাতার প্রবাসী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জসীম উদ্দিন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি ডৌবাড়ি ইউনিয়নসহ গোয়াইনঘাট উপজেলার সকল জনসাধারণকে নববর্ষের উষ্ণ অভিনন্দন ও ভালোবাসা জানান।

শুভেচ্ছা বার্তায় জসীম উদ্দিন বলেন, "নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। অতীতের সকল জরা, গ্লানি ও ব্যর্থতা মুছে গিয়ে নতুন বছর যেন সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করে। আমি ডৌবাড়ি ইউনিয়নের প্রতিটি মানুষের ঘরে ঘরে আনন্দ ও সুস্বাস্থ্য কামনা করছি।"

তিনি আরও বলেন, "আমাদের ৯নং ডৌবাড়ি ইউনিয়ন আজও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। অবহেলিত ও পিছিয়ে পড়া এই জনপদের ভাগ্যোন্নয়নে আমি কাজ করতে আগ্রহী। মানুষের সেবক হিসেবে আমি আজীবন গরিব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে থাকতে চাই। ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নসহ মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক ডিজিটাল ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।"

উল্লেখ্য, জসীম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। প্রবাসে থাকলেও নাড়ির টানে তিনি সবসময়ই এলাকার অসহায় মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে ডৌবাড়ি ইউনিয়নের সেবা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফজল হত্যা: হারুন ও নুরই এর খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

ফজল হত্যা: হারুন ও নুরই এর খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী