ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে ওসি'র দিকনির্দেশনায় ২১৮ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
গোয়াইনঘাটে ওসি'র দিকনির্দেশনায় ২১৮ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১ ছবির ক্যাপশন: ২১৮ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১ এর ছবি
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে ২১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও একটি পিকআপ গাড়ি জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে গোয়াইনঘাট থানার ১০ নম্বর পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ সাকিনের দিঘীরপাড় এলাকার জালাল মুহরীর বাড়ির সামনে ইটসলিং রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) ফায়াজ উদ্দিনের নেতৃত্বে এএসআই (নিঃ) প্রদীপ কুমার দাসসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে পিকআপ গাড়িসহ ২১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে।

পরবর্তীতে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ হারুন সিকদার (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর গ্রামের মৃত মোঃ সিরাজের ছেলে।

গোয়াইনঘাট থানার ওসি মোঃ ওমর ফারুক বলেন, “মাদকদ্রব্যের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে। মাদক পরিবহন, বিক্রি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।”

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(গ)/৪১ ধারায় মামলা হয়েছে। মামলাটি গোয়াইনঘাট থানার মামলা নং-২৫, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল