ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ছবির ক্যাপশন: অনুষ্ঠানের ছবি
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। 

শুক্রবার (১ মে ২০২৬) সকালে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এদিন সকালে গোয়াইনঘাট নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন ও বাইপাস উপ-পরিষদ ৭০৭ সিএনজি শাখা শ্রমিকদের অংশগ্রহণে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ব্যানার ও মাথায় রঙ্গিন ক্যাপ পরে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি শ্রমিকদের অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

গোয়াইনঘাট, জৈন্তাপুর ও গোয়াইনঘাট শ্রমিকদলের সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার এসআই মোঃ তাজুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন এবং উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম। এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক নেতা সেলিম উদ্দিন ও ইসমাইল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সাদিকুর রহমান, শ্রমিক নেতা বাবুল মিয়া, জামাল উদ্দিন, শুক্কুর উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বাইপাস উপ-পরিষদ ৭০৭ সিএনজি সংগঠনের সাবেক সহ-সম্পাদক ঝলক কুমার দেব, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, এরশাদসহ কয়েক শতাধিক সাধারণ শ্রমিক।

সভায় বক্তারা শ্রমিকদের নায্য মজুরি নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে উন্নত পরিবেশ তৈরির জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রভাষক জ

গোয়াইনঘাটবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রভাষক জ