ঢাকা | বঙ্গাব্দ

জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবন: পর্যটককে ৩ মাসের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 22, 2026 ইং
জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবন: পর্যটককে ৩ মাসের কারাদণ্ড ছবির ক্যাপশন: আটক ব্যক্তি

নিজস্ব প্রতিবেদকসিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে আবির হাসান বাবু নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ মার্চ) জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।

প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাফলংয়ে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটে। পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান তদারকি করতে শনিবার বিকেলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী এবং গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জাফলংয়ের বিভিন্ন এলাকা পরিদর্শনে নামেন।

পরিদর্শনকালে জিরো পয়েন্ট এলাকায় এক যুবককে প্রকাশ্যে গাঁজা সেবন করতে দেখা যায়। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত আবির হাসান বাবু খুলনা জেলার রূপসা উপজেলার রহিম নগর এলাকার মৃত কাশেম শেখের ছেলে।

এ বিষয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, পর্যটন কেন্দ্রের পরিবেশ সুন্দর রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এই নজরদারি অব্যাহত থাকবে। কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর জন্য গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতার স্পর্শে ঘুরে দাঁড়ালেন বিরামপুর বড় মাঠের মাখা বিক্রেত

মানবতার স্পর্শে ঘুরে দাঁড়ালেন বিরামপুর বড় মাঠের মাখা বিক্রেত